৯৯৯-এ কল, গহীন পাহাড় থেকে দুই অপহরণকারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ১৬:৪০আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৬:৪০

সরকারের টোল ফ্রি ‘৯৯৯’ নম্বরে কল করে তথ্য দেওয়ার তিন ঘণ্টার মাথায় কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে দুজন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এসময় স্থানীয়দের সহায়তায় তাদের হাতে অপহৃত এনজিও কর্মীসহ দুই জনকে উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- টেকনাফের নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা সেলিম, একই ক্যাম্পের জসিম উদ্দিন (১৯)। উদ্ধারকৃতরা হলেন নয়াপাড়া গ্রামের বাসিন্দা এনজিওর কর্মী মো. হাছান (৫৫) ও রোহিঙ্গা সাইফুল ইসলাম (১৯)। এর আগে শুক্রবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের অপহরণ করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, গতকাল বিকালে ৯৯৯-এ থেকে কল পেয়ে স্থানীয়দের সহায়তায় নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন ছনখোলা নামক পাহাড়ে ডাকাতদের আস্তানায় অভিযান শুরু করি। এ অভিযানে নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই কিলোমিটার দূরে পাহাড়ি আস্তানা থেকে অপহৃত ওই দুই জনকে উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুই অপহরণকারীকে আটক করা হয়।

ওসি বলেন, আটককৃতদের কাছ থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলা প্রক্রিয়াধীন। আসামিরা সংঘবদ্ধ ডাকাত-অপহরণকারী চক্র। অন্য আসামিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

/আরআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম