আখাউড়া স্থলবন্দরে সমন্বিত চেকপোস্ট নির্মাণের পরিকল্পনা চলছে: ভারতীয় হাইকমিশনার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ জুলাই ২০২৩, ১৫:৩১আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৫:৩১

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ‘এলওসির অধীনে ভারত বাংলাদেশের মধ্যে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। এর মধ্যে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প রয়েছে। এ ছাড়া আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড (সমন্বিত) চেকপোস্ট স্থাপনা নির্মাণের পরিকল্পনা চলছে।’

সোমবার (২৪ জুলাই) দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘এসব কাজ শেষ হলে দুই দেশই এর সুফল ভোগ করতে পারবে। অর্থনীতি ও বাণিজ্যিকভাবে লাভবান হবে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরেও জোরদার হবে।’

দুই দেশের পারস্পরিক সহযোগিতায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্য শেষ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সদর উপজেলায় নির্মাণাধীন চার লেন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ভারতীয় হাইকমিশনার। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। এ ছাড়া ভারতীয় দূতাবাসের
ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী