চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১১১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুলাই ২০২৩, ১৯:০২আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৯:০২

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হলো। পাশাপাশি বুধবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ১১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৫২ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজন মারা গেছে। সে কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকার বাসিন্দা মো. ইমরান (৯)। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ২৩ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরদিনই ২৪ জুলাই তার মৃত্যু হয়।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৮৮ এবং বেসরকারি হাসপাতালে ২৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৭৩ রোগী।

সুজন বড়ুয়া জানান, জুলাই মাসে এক হাজার ৮৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন; তাদের মধ্যে মারা গেছেন ১৪ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

এদিকে, আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা এক হাজার ৬৯১ জন এবং জেলার অন্যান্য এলাকার ৬৬১ জন। এর মধ্যে পুরুষ আক্রান্ত এক হাজার ৮৯ জন, নারী ৬৫৯ জন এবং শিশু ৬০৪ জন। ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় জন, নারী পাঁচ জন এবং শিশু ১৩ জন।

/আরআর/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ