রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ইইউর মানবাধিকার বিষয়ক প্রধান কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩, ১২:০৯আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১২:৩২

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর পাঁচ সদস্যের প্রতিনিধি নিয়ে কক্সবাজার পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে তার নেতৃত্বে ইইউ প্রতিনিধি দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রওনা দেন।

ইইউ প্রতিনিধি দল সকাল ১১টায় উখিয়া কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে ইউএনএইচসিআর-পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টারে যান এবং সেখানে রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। 

দুপুরে তিনি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করবেন।

পরে তিনি ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন। রোহিঙ্গা প্রতিনিধি দলে কমিউনিটি লিডারদের মধ্যে পুরুষ ও নারী এবং বেশ কয়েকজন রোহিঙ্গা যুবক মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করবেন। 

বিকালে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রাতে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ইমন গিলমোর কক্সবাজারে দুইদিন অবস্থান করে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

/আরআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী