নানিয়ারচর উপজেলা আ.লীগের ৪ নেতাকে সাময়িক অব্যাহতি

রাঙামাটি প্রতিনিধি
৩০ জুলাই ২০২৩, ০১:৩৯আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০১:৩৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের চার নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার (২৯ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এরই মধ্যে সংবাদ বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করেছেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার। 

চার নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুন ভুঁইয়া, ধর্মবিষয়ক সম্পাদক মো. আবু জাফর খা, বুড়িঘাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিদুল ও একই ওয়ার্ডের সদস্য মো. নুরুজ্জামান। 

অব্যাহতি দেওয়ার সুপারিশপ্রাপ্ত নেতারা হলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, সদস্য মো. সহিবুল ও ১ নম্বর বগাছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হাফিজুর।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, অব্যাহতি দেওয়ার সুপারিশ করার পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের এসব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে হয়েছে।

মুছা মাতব্বর আরও বলেন, এই আট জনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে মারধর করা হয়েছে। তাকে মারধরের ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন ও সুপারিশের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই আট নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি দেশে ফেরার পর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হবে।

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল বলেন, আমরা জেলা আওয়ামী লীগ থেকে চিঠি পেয়েছি। রবিরার জরুরি সভা ডেকে যাদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএস/এএম/
সম্পর্কিত
ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার