পানিতে ডুবে মারা গেছে দুই বোন

চাঁদপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ২০:৪৫আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২০:৪৫

চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুরজাহান আক্তার (৬) ও নুহা আক্তার (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে।

নুরজাহান ও নুহা ওই বাড়ির কাউছার-নাজমা দম্পতির দুই মেয়ে। দুই শিশু কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান, কাউছার দম্পতি সপরিবারে ঢাকায় বসবাস করেন। কোরবানির ঈদে গ্রামের বাড়িতে আসেন। নাজমা বেগম অন্তঃসত্ত্বা হওয়ায় গ্রামের বাড়িতে অবস্থান করছেন। সোমবার দুপুরে তিনি রান্নার কাজে ব্যস্ত থাকায়। দাদি নাছিমা বেগমের কাছে দুই শিশু বারবার গোসল করার কথা বললে তিনি তাদের একটু পরে নিজেই গোসল করিয়ে দেবেন বলে একটু অপেক্ষা করতে বলেন।

এরই মধ্যে তারা দাদির জন্য অপেক্ষা না করে বসতঘরের পাশেই পুকুরে নেমে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় ছালেহা বেগম নামে জনৈক এক মহিলা ওই ঘাটলা দিয়ে গোসল করতে নামলে ডুবে থাকা এক শিশুর নিথর দেহ তার পায়ের সঙ্গে লাগে। পরে খোঁজ করে দুই শিশুকেই ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, দুটি বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে ময়নাতদন্ত না করার আবেদন করার পর আইনি প্রক্রিয়া শেষে তাদের দাফন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি