মাদক কারবারিকে আটকের সময় বিজিবি-স্থানীয়দের সংঘর্ষ, গুলিতে পথচারী রোহিঙ্গা নিহত

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ১৫:৪৫আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৬:১৫

কক্সবাজারের টেকনাফে মাদক কারবারিকে আটকের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে পথচারী এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রফিক (৫১) লেদা ক্যাম্পের এ-ব্লকের সিরাজুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- তৌহিদুল ইসলাম, মো. ইসমাঈল, মো. উসমান ও হাফেজ মুজিবুর রহমান। আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা লেদার ফরেস্ট বিট এলাকা থেকে মো. জাফর নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে ওই মাদক কারবারিকে কেড়ে নিতে চায়। পরে বিজিবি সদস্যরা সেই স্থান থেকে আটক ব্যক্তিকে নিয়ে লেদা ভিওপির দিকে আসলে লেদা বাজার এলাকায় আবারও স্থানীয়রা জড়ো হয়ে বিজিবির উদ্দেশে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বিজিবির এক সদস্য আহত হন। স্থানীয়দের ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করতে বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। লোকজন গুলিবিদ্ধ হওয়ার খবর আমি শুনেছি। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।’

স্থানীয়রা জানান, দুপুরে মাদক কারবারি জাফরকে আটক করে বিজিবি। এ সময় তাকে নিয়ে যাওয়ার সময় আত্মীয়-স্বজনদের সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ইট-পাটকেল ছোড়ে। এসময় বিজিবি পাল্টা গুলি চালায়। এতে পথচারী এক রোহিঙ্গাসহ ছয় জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে লেদা রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গুলিবিদ্ধ রোহিঙ্গাকে মৃত বলে জানান। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারে হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, ‘লেদায় স্থানীয়দের সঙ্গে বিজিবির সংর্ঘষে আমার ক্যাম্পের একজন বাসিন্দা মারা গেছেন। তিনি ওই সময় সেদিক দিয়ে যাচ্ছিলেন।’

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘বিজিবির একটা অভিযানে স্থানীয়দের সঙ্গে সংর্ঘষের ঘটনায় একজন মারা যাওয়ার খবর শুনেছি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’

লেদা স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা বলেন,  ‘একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সঙ্গে বিজিবির সঙ্গে পথচারীেএক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় স্থানীয়রা ভীতির মধ্যে রয়েছেন।’

/আরআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের