রাঙামাটিতে টানা বর্ষণে ৪৬ স্থানে ধস, নিম্নাঞ্চল প্লাবিত

রাঙামাটি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ১৪:০৪আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৫:৩০

টানা বর্ষণে রাঙামাটির জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে গেছে। সোমবার (৭ আগস্ট) সকালে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধস ঘরবাড়ি ভেঙে পড়ে। সড়কের বিভিন্ন স্থানে ধসে যায়। এতে সাময়িক যান চালাচল ব্যাহত হয়। 

রাঙামাটি আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে টানা বৃষ্টির কারণে শহরের ভেদভেদী লোকনাথ মন্দির সংলগ্ন সড়ক বিভাগের কারখানার পাশের এলাকায় একটি বাড়ি ধসে পড়ে। তবে বাড়িতে লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

অপরদিকে জেলার রাজস্থলী, কাউখালীসহ কয়েক উপজেলায় বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর খবর পাওয়া গেছে। জেলার বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ভেদভেদী লোকনাথ মন্দির সংলগ্ন সড়ক বিভাগের কারখানার পাশের এলাকায় বাসিন্দা বাছা মিয়া বলেন, ‘বৃষ্টির অবস্থা দেখে গতকাল পরিবারের সদস্যদের নিয়ে অন্য স্থানে চলে যাই। ভোরে এসে দেখি আমার বাড়িটি মাটি ধসে পড়ে গেছে। কোনও কিছুই বের করতে পারিনি। সব নষ্ট হয়ে গেছে।’

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, গত বুধবার থেকে টানা বর্ষণে জেলায় ৪৬টি স্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যার মধ্যে সবচেয়ে কাপ্তাই উপজেলায়। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

/আরআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম