পরীক্ষা দিতে বের হয়ে জলাবদ্ধ সড়কে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ আগস্ট ২০২৩, ১৬:০০আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৭:১৬

চট্টগ্রামের হাটহাজারীতে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হতে গিয়ে ডুবে নিপা পালিত (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলার নন্দিরহাট ইসলামিয়াহাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিপা ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক আবু তালেব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। হাটহাজারী কলেজের পরীক্ষাকেন্দ্র নাজিরহাট কলেজে। নিপা সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। হেঁটে যাওয়ার সময় সড়কের পাশের ড্রেনে পড়ে যান। গত কয়েক দিনের বৃষ্টিতে এলাকায় প্রচুর পানি জমেছে। শুনেছি তিনি মৃগী রোগী ছিলেন। যে কারণে ড্রেন থেকে আর উঠতে না পেরে সেখানেই তার মৃত্যু হয়।’

হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় নিপা নামে এক ছাত্রী পানিতে ডুবে মারা গেছেন। পরিবার জানিয়েছে, তিনি মৃগী রোগী ছিলেন। লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম