বন্যায় ডুবে গেছে রাস্তাঘাট-বাড়িঘর, তার মাঝে বিয়ে

জিয়াউল হক, রাঙামাটি
০৮ আগস্ট ২০২৩, ০১:৪১আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০১:৪১

ডুবে গেছে রাস্তাঘাট। চারপাশে থই থই করছে বন্যার পানি। তার মাঝেও আনন্দ উচ্ছ্বাস একটি বাড়ি ঘিরে। বাড়িটি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী গ্রামে। আয়োজন ছিল বিয়ের। কিন্তু বন্যার পানি পুরো বাড়িটি ঘিরে রাখলেও শেষ পর্যন্ত বাধা হতে পারেনি। পানি মাড়িয়ে নৌকায় করে হাজির হন বর এবং বরযাত্রী। সেখানেই হয় বিয়ের অনুষ্ঠান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠান আগে থেকে নির্ধারিত থাকলেও গত কয়েকদিনের ভারী বর্ষণে প্লাবিত হয় করেঙ্গাতলী গ্রাম। কিন্তু পেছানো যায়নি অনুষ্ঠান। তাই বানের পানি মাথায় নিয়েই সম্পন্ন হয় সবকিছু। কনেকে নেওয়া হয় নৌকায় করে।

নৌকায় করে যাচ্ছেন বরযাত্রীরা

বরের বাড়ি বাঘাইছড়ি সদরে, কনের বাড়ি একই উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী গ্রামে।

বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন শতাধিক অতিথি। এমন বন্যাকবলিত সময়ে ওই গ্রামে এটাই প্রথম বিয়ে বলে দাবি করেছেন স্থানীয়রা।

তারা বলছেন, বাড়ির সামনে বিয়ের গেট থেকে পুরো পথ সাজানো হয় ফুলে ফুলে। কিন্তু বৃষ্টিতে সব ম্লান হয়ে যায়। শেষে বন্যাকবলিত পরিবেশে সুমী আক্তারের সঙ্গে বিয়ে হয় মোহাম্মদ টিটুর।

বরের সঙ্গে বরযাত্রী

বিয়েতে অংশ নেওয়া বরের বন্ধু মো. মামুন বলেন, বিয়ের দিন তারিখ আগেই নির্ধারণ করা হয়েছিল। তারিখ অনুযায়ী আত্মীয়-স্বজনদের দাওয়াত করা হয়। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে কনের গ্রামের সব বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে গেছে। এ অবস্থায় তারিখ পরিবর্তনের সুযোগ ছিল না। তাই এমন অবস্থার মধ্যেই বিয়ের আয়োজন শেষ করা হয়। আমরা নৌকায় এসেছি সবাই। এই বিয়ে স্মরণীয় হয়ে থাকবে।

বর মোহাম্মদ টিটু বলেন, বৃষ্টি সৃষ্টিকর্তার রহমত। তবে অতি বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেকায়দায় পড়তে হয়েছে আমাদের। তবু সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের