সালিশ বৈঠকে নারীকে মারধর, মেম্বারসহ ৪ জন কারাগারে

চাঁদপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০২৩, ২১:০৮ আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২১:০৮

চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের সিংআড্ডা গ্রামে সালিশ বৈঠকে এক নারীকে মারধরের অভিযোগে ইউপি সদস্যসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে তাদের চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নারী বলেন, ‘কয়েক বছর আগে আমার স্বামী মারা যান। পরে একই গ্রামের এক যুবককে বিয়ে করি। দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে বুধবার বিকালে উত্তর কচুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ আহমেদের বাড়িতে সালিশ বৈঠক ডাকা হয়। এ সময় প্রথম স্বামীর (ভাশুরের ছেলে) ভাতিজা আলমগীর হোসেন সালিশ চলাকালীন পূর্বশত্রুতার জেরে আমাকে বেধড়ক লাঠিপেটা করেন। সেইসঙ্গে মারধরের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।’

পুলিশ জানায়, এ ঘটনায় বুধবার রাতে কচুয়া থানায় মামলা করেন ওই নারী। পরে অভিযান চালিয়ে ইউপি সদস্য ফরিদ আহমেদ ও তার ভাই জসিমসহ চার জনকে গ্রেফতার করে পুলিশ।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল বলেন, ‘ওই নারীর মামলার ভিত্তিতে রাতেই চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক