চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৯১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ আগস্ট ২০২৩, ১৭:৪৪আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৭:৪৪

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হলো। পাশাপাশি শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৪৩ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে নাসিমা আক্তার (৩২) নামে আরও এক জন মারা গেছেন। তিনি সীতাকুণ্ড থানা এলাকার বাসিন্দা। ডেঙ্গু উপসর্গ নিয়ে শুক্রবার (১১ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই তার মৃত্যু হয়।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৫৬ এবং বেসরকারি হাসপাতালে ৩৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৯৫ জন।

সুজন বড়ুয়া বলেন, আগস্ট মাসে এক হাজার ১৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, মারা গেছেন সাত জন। জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হন, মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু হয়েছে ছয় জনের। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা দুই হাজার ৭৭৫ জন এবং জেলার অন্যান্য এলাকার এক হাজার ১৬৯ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৭৭৮, নারী এক হাজার ১৩৯ এবং শিশু এক হাজার ২৩ জন। ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ আট জন, নারী ১০ জন এবং শিশু ১৪ জন।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম