প্রেম করে বিয়ে, পারিবারিক কলহে প্রাণ দিলেন শিক্ষিকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৩, ১১:৫৩আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১১:৫৩

পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মণি রানী নাগ (৩৮) নামের এক স্কুল শিক্ষিকার আত্মহত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার শাহবাজপুরের অজিত নাগের একমাত্র মেয়ে। রবিবার (১৩ আগস্ট) বিকালে চিকিৎসাধীন অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।

তিনি উপজেলার কালিশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। ঘটনার পর পুলিশ তার স্বামীকে আটক করেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানা গেছে, প্রায় ১৮ বছর আগে প্রেমের সম্পর্ক থেকে মণি রানীর সঙ্গে উপজেলার অরুয়াইল ইউনিয়নের সাহাপাড়ার জিতু ধরের ছেলে অনিক রায়ের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে মণির বাবা অনিককে দুই লাখ টাকার আসবাবপত্র দিয়েছিলেন। এর কিছুদিন পর থেকেই স্বামী অত্যাচার শুরু করেন। তারপরও সংসার করে যাচ্ছিলেন।

বিয়ের দুই বছর পর মণি কালিশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োগ পান। এরই মাঝে তাদের সংসারে দুটি কন্যা সন্তান আসে। তারপরও স্বামীর নির্যাতন অব্যাহত থাকে। বাগবিতণ্ডা ও হাতাহাতি ছিল তাদের নিত্যদিনের বিষয়। এসব ঘটনায় তাদের মধ্যে মামলাও হয়। দুই মেয়ের কথা ভেবে সেই মামলা সালিশের মাধ্যমে নিষ্পত্তি করেন। কিন্তু সেই সুখ আর হয়নি মণির। পারিবারিক যন্ত্রণা সহ্য না করতে পেরে রবিবার দুপুরের পর চাউলে দেওয়ার কেড়ির ওষুধ খান।

পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর মারা যান। এরই ফাঁকে তার স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তার স্বামী অরুয়াইলের ফটো স্টুডিও ব্যবসায়ী অনিক রায়কে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম