সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট: ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ১৮:১৭আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৮:১৭

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোকপ্রকাশ ও আক্ষেপ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের  বিভিন্ন শাখার ছয় নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। সংগঠনের আদর্শ পরিপন্থি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের নেতারা।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃতরা হলেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান খাদেম, কসবার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার এবং সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান মাইনুর।

বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে আক্ষেপ করেছেন; যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।’

রবিউল হোসেন রুবেল আরও বলেন, ‘এ রকম আরও কয়েকজনের দেওয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট আমাদের কাছে এসেছে। যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবো। প্রথমে আমরা তাদের সাময়িক বহিষ্কার করছি। পাশাপাশি চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছি।’

/এএম/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম