সাঈদীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট: ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ আগস্ট ২০২৩, ১৮:৫৮আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৯:৩৭

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বুধবার (১৬ আগস্ট) বিকালে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, ‘সংগঠনের আদর্শ পরিপন্থি কাজে জড়িত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’

অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, সহসভাপতি মো. তাউসিফ ও উপ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম। এর মধ্যে ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ সাঈদীর ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতির বাইরে দলের বাইরে উনি আমার প্রিয় ইসলামিক বক্তা। যার ওয়াজ শুনে আমরা বড় হয়েছি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনের নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সম্প্রতি নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের তিন নেতাকে উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। সেইসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হলো।’

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ওই তিন নেতা। ছাত্রলীগে সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই। বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছি। কেন্দ্রের নির্দেশে ওই তিন জনকে উপজেলা ছাত্রলীগের সব পদ থেকে অব্যাহতি দিয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। জেলা কমিটি তাদের স্থায়ীভাবে বহিষ্কার করবে।’  

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী