কমিটি বাতিল চেয়ে চবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা

চবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ১৯:২৬আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৯:২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ ডেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রদল আনন্দ মিছিল করায় শাখা ছাত্রলীগের কমিটির বিলুপ্তি চান তারা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বিজয়ের একাংশের নেতাকর্মীরা এ আন্দোলন শুরু করেন। 

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শাখা ছাত্রলীগের সভাপতিকে অনেক আগেই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এ কমিটি শুরু থেকে নানাভাবে বিতর্কিত। এর মধ্যে ছাত্রদলের লোকজন ক্যাম্পাসে এসে মিছিল করে গেছে। অথচ শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।’

তিনি আরও বলেন, এক বছরের জন্য গঠিত কমিটি ইতোমধ্যে চার বছর হয়ে গেছে। সব মিলিয়ে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে থাকলেও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে জানতে প্রক্টর ড. নূরুল আজিম সিকদারের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি। 

সহকারী প্রক্টর ড. মো. আহসানুল কবীর বলেন, আমি বাইরে আছি। পৌঁছাতে আরও মিনিট দশেক লাগবে।

কিন্তু ঘটনাস্থলে প্রশাসনিক কোন কর্মকর্তা গিয়েছেন কিনা জানতে চাইলে তিনি কিছু বলেননি।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চবি শাখার আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। দ্রুত সময়ের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দুই সদস্যের কমিটিই তিন বছর পার করে দেয়; যদিও কমিটির মেয়াদ এক বছর। আর তিন বছর পর এসে গত বছরের আগস্টে ৩৭৫ সদস্য দিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা হয়। তবে এর পরেরদিনই ঘোষিত কমিটিতে পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগের বিভিন্ন অংশ।

/আরআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম