পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, ধরা পড়েনি ৪ দিনেও

কুমিল্লা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৩, ১১:৫২আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:৫২

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলা করে কাজী এমদাদ নামের এক আসামিকে ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় তিন পুলিশসহ চার জন আহত হয়েছেন।

ঘটনার চার দিন কেটে গেলেও এখনও ছিনতাই হওয়া আসামিকে ধরতে পারেনি পুলিশ। স্থানীয়দের অভিযোগ পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের পরদিনই তিনি সৌদি আরবে পাড়ি জমান।

ওই ঘটনায় আহত হয়েছিলেন চৌদ্দগ্রাম থানার সহকারী এএসআই আজিম উদ্দিন ও জাকির হোসেন, কনস্টেবল আবু ছিদ্দিক ও সিএনজিচালিত অটোরিকশার চালক সাইফুল ইসলাম। 

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, কনকাপৈত গ্রামের আবুল হাশেম ডিলারের ছেলে কাজী এমদাদের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা ও ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা আছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 
তিনি বলেন, বুধবার বিকালে কাজী এমদাদ ওই ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে অবস্থান করছিলেন। এই সংবাদের ভিত্তিতে এসআই আজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসার সময় করপাটি এলাকায় পৌঁছালে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

ওসি আরও জানান, এ ঘটনার পর এমদাদ সৌদি আরব চলে গেছে বলে স্থানীয়দের মুখে শুনেছি। সে ও তার সহযোগীদেরকে ধরতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চলমান আছে। দেশে থাকলে শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের