চট্টগ্রাম বন্দরের আয় দিয়ে দেশের সব সমস্যার সমাধান করা যাবে: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ আগস্ট ২০২৩, ২১:১২আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২১:৫৩

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেছেন, ‘সিঙ্গাপুর পোর্ট যেমন পুরো দেশটাকে পাল্টে দিয়েছে, তেমনি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাংলাদেশে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করা যাবে। ফরেন কারেন্সি, রিজার্ভ এবং জিডিপি’র ঊর্ধ্বগতি সবই এই বন্দরের আয়ের মাধ্যমে করা যাবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ছে, ব্যবহার বাড়ছে, আয়ও বাড়ছে।’  

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।  

একসময় চট্টগ্রাম বন্দর অনেক ছোট ছিল উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘সদরঘাট এলাকা কিংবা কর্ণফুলীর ভেতর এটি সীমাবদ্ধ ছিল। চট্টগ্রাম বন্দরের পরিধি এখন অনেকগুণ বেড়েছে। কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি পর্যন্ত বন্দর বিস্তৃত হয়েছে। এ কারণে দায়িত্বও আমাদের অনেক বেড়েছে। পাশাপাশি পতেঙ্গায় বাস্তবায়িত হচ্ছে ৬ কিলোমিটার দৈর্ঘ্যের বে-টার্মিনাল। এরপর বন্দরের পরিধি আরও বেড়ে যাবে। বলা যায় ১০ বছর আগে চট্টগ্রাম বন্দর যে অবস্থানে ছিল বর্তমানে তার চেয়ে অনেকগুণ বেড়েছে। আগে যেখানে ম্যানুয়ালি কাজ হতো, এখন সেখানে ডিজিটালি কাজ হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের জন্য যে স্মার্ট বন্দর হওয়া দরকার, সেই স্মার্ট বন্দরের পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি।‘

তিনি বলেন, ‘একসময় চট্টগ্রাম বন্দরে অল্প কিছু কার্গো এবং কনটেইনার হ্যান্ডলিং করতে পারতাম। এখন সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বে হাজার হাজার বন্দর আছে, এরমধ্যে প্রথম ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রামের অবস্থান এখন ৬৭তম। ২০০৯ সালে যা ছিল ৯৮তম।’

চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের মোট বাণিজ্যের ৯২ শতাংশ এবং কন্টেইনারজাত পণ্যের ৯৮ শতাংশ পরিবাহিত হয়ে থাকে বলেও জানান বন্দর চেয়ারম্যান। তিনি বলেন, ‘দেশের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ সামাল দিচ্ছে চট্টগ্রাম বন্দর। ১৮৮৭ সালে পোর্ট কমিশনার, ১৯৬০ সালে পোর্ট ট্রাস্ট আর স্বাধীনতার পর ১৯৭৬ সালে এই বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নামে যাত্রা করে এখন বিশ্ববাণিজ্যে বাংলাদেশের প্রধান গেটওয়ে হিসেবে কাজ করছে। বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ পণ্য পরিবাহিত হয় এই বন্দর দিয়ে। জুন মাসে ৫০ শতাংশ রফতানি বেড়েছে। যার ৮৪ শতাংশ ছিল তৈরি পোশাক।’

তিনি বলেন, ‘বর্তমানে কনটেইনার জাহাজ বহির্নোঙরে আসার এক থেকে দুই দিনের মধ্যে জেটিতে ভিড়ছে। ক্ষেত্রবিশেষে অন-অ্যারাইভেল বার্থিং প্রদান করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে ২০২২-২৩ অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩০ লাখ ৭ হাজার ৩৪৪টি। জেনারেল কার্গো ওঠানামা হয়েছে ১১ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ৭৪৩ টন। জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ২৫৩টি। ক্রমবর্ধমান হ্যান্ডলিং চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও এর বাস্তবায়ন শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।’

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, কর্ণফুলী চ্যানেলের নাব্য বাড়াতে ২০১৮ সালে সদরঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত ৩ দশমিক ৯ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৫০ মিটার প্রশস্ত এলাকা ক্যাপিটাল ড্রেজিং শুরু করে বন্দর কর্তৃপক্ষ। ৩২১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের আওতায় ৫১ লাখ ঘনমিটার পলি ও বর্জ্য অপসারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে চ্যানেলের নাব্য বেড়েছে, জাহাজ চলাচল আরও গতি পেয়েছে।

এ সময় চট্টগ্রাম বন্দরের সদস্য মো. শহীদুল আলম, পরিচালক মো. মমিনুর রহমান ও সচিব মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পুরোনো যন্ত্রাংশের আড়ালে জাপান থেকে নিয়ে এলো দুটি গাড়ি
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
সর্বশেষ খবর
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার