‘গণতন্ত্র-সুশাসন প্রতিষ্ঠায় সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ১৮:০৯আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৮:০৯

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অশুভ শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারী বলেছেন, ‘নির্বাচন নিয়ে অশুভ শক্তির হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না দেশের জনগণ।’

তিনি বলেন, ‘আমরা স্বাধীন জাতি, আমাদের সমস্যা থাকতেই পারে, তাই বলে ১৭ কোটি জনগণের ওপর অন্যের প্রভুত্বগিরি দেখানো কোনোভাবেই মেনে নেবে না দেশের জনগণ। দেশের সমস্যা সমাধান কীভাবে করা যায়, তার পথ জনগণই ঠিক করবে। আমাদের প্রাকৃতিক সম্পদের ওপর শকুনের দৃষ্টি পড়েছে। শকুন তাড়াতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই না, দেশের জনগণের ভাগ্য ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও ইউক্রেনের মতো হোক। ১৭ কোটি জনগণই ঠিক করবে বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে। তবে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে অশুভ শক্তির হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না জনগণ।’

মঙ্গলবার রাতে কুমিল্লার অলিতলা লতিফিয়া দরবার শরিফের পীর আল্লামা মুহাম্মদ আবদুল লতিফ আল ক্বাদেরীর (রহ.) বার্ষিক ওরস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘জঙ্গি-উগ্রবাদ প্রতিরোধে মানুষে মানুষে প্রেম-ভালোবাসার মেলবন্ধন সৃষ্টিতে সুফিবাদ চর্চা ও প্রতিষ্ঠার বিকল্প নেই। সুফিবাদ প্রতিষ্ঠিত হলেই সমাজে শান্তি, সম্প্রীতি, গণকল্যাণ ও সহাবস্থান নিশ্চিত হবে’ বলেও জানান তিনি।

এ সময় সম্প্রীতি ও শান্তির পথে অগ্রযাত্রা আরও বেগবান করতে সর্বক্ষেত্রে সুফিবাদের চর্চা, গবেষণা অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান আল-হাসানী মাইজভান্ডারী।

সমাবেশে সভাপতিত্ব করেন অলিতলা লতিফিয়া দরবার শরিফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মুফতি অধ্যাপক কাজী গোলাম মহিউদ্দিন লতিফী আল ক্বাদেরী। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের প্রেসেডিয়াম সদস্য মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মতিন, কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের