কাগজ-বিদ্যুতের সংকট নেই, যথা সময়ে বই পৌঁছে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৩, ১৬:০৭আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৬:০৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এ বছর কাগজ, বিদ্যুৎ বা অন্যকোনও সংকট নেই। তাই যথা সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।’

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে প্রাথমিকের বইয়ের জন্য টেন্ডার কাজ শেষ হয়েছে এবং মাধ্যমিক পর্যায়ের টেন্ডারের কাজ চলছে। ক্যাবিনেটের ইকোনমিক অ্যাফেয়ার্সে নিয়মিত একের পর এক প্যাকেজে যাচ্ছি এবং সেখান থেকে অনুমোদন হয়ে আসছে। খুব দ্রুত সব টেন্ডারের কাজ শেষ হবে এবং এ বছর যথা সময়েই সব উপজেলায় বই পৌঁছে যাবে এবং পহেলা জানুয়ারি বই উৎসব করতে পারবো।’

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ অনেকে।

/এফআর/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী