‘বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী’

বান্দরবান প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৩, ২০:৩২আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২০:৩২

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ‌সিং বলেছেন, ‘এবারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি প্রধানমন্ত্রী খোঁজখবর রাখছেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক। তারপরও সবাইকে ঘুরে দাঁড়ানোর জন‌্য একে অপর‌কে সহ‌যো‌গিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে বান্দরবা‌নের পৌর এলাকার ৯ ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকা‌লে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এবারের বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি হ‌য়ে‌ছে। এ ক্ষতি পুষিয়ে উঠ‌তে এ অঞ্চলের মানুষের অনেক সময় লাগবে। বর্তমান সরকার সব মানুষ‌কে যতটুকু সম্ভব সহযোগিতা কর‌বে।’

অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলমসহ ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় জনসাধারণরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারে ‌পৌর এলাকার ৯‌ ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় তিন হাজার পরিবারের প্রত্যেক‌কে ১০ কেজি ক‌রে চাল বিতরণ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের