ট্রেনের সঙ্গে পুলিশের ভ্যানের সংঘর্ষে ৩ কনস্টেবল নিহতের ঘটনায় মামলা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ আগস্ট ২০২৩, ১৫:১৯আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৮:৩১

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যান ও ট্রেনের সংঘর্ষে তিন কনস্টেবল নিহতের ঘটনায় রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। ওই এলাকায় দায়িত্বরত গেটম্যান মাহমুদ হাসান দীপুকে আসামি করে মামলাটি করা হয়।

রবিবার (২৭ আগস্ট) রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সামিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, ট্রেন দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় রাতেই মামলা রুজু করা হয়েছে। মামলায় গেটম্যানের কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়।

এর আগে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই তদন্ত কমিটিকেই আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশের ভ্যান সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মিজান (৩৪), হোসেন (২৯) ও ইস্কান্দার  (২৮) নামে তিন পুলিশ সদস্য নিহত হন। তারা সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হন আরও তিন জন।

তারা হলেন, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, এসআই সুমন শর্মা (৩২) ও পিকআপ ভ্যানচালক কনস্টেবল সমর (২৬)।

পুলিশের ভ্যানটি টহল ডিউটিতে ছিল। রেল ক্রসিং পার হওয়ার সময় সেখানে কর্তব্যরত গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী