চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২১

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হলো। পাশাপাশি শনিবার সকাল ৮টা থেকে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ১৩৫ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে ঝর্ণা রানী (৪৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঝর্ণা রানী সাতকানিয়া উপজেলার সুকুমারের স্ত্রী। ২৭ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজকের প্রতিবেদনে তাদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৭৭ এবং বেসরকারি হাসপাতালে ৫২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৩২৯ রোগী।

সুজন বড়ুয়া বলেন, ‘চলতি সেপ্টেম্বরে ৩৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। আগস্ট মাসে তিন হাজার ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, এর মধ্যে মারা গেছেন ২৮ জন। গত জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হন, মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ছয় জনের। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা চার হাজার ২৩৮ জন এবং জেলার অন্যান্য এলাকার এক হাজার ৮৯৭ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৮০৫, নারী এক হাজার ৭৪৮ এবং শিশু এক হাজার ৫৮২ জন। ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ১৯ জন ও শিশু ২১ জন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সীতাকুণ্ডে। এই উপজেলায় রবিবার পর্যন্ত ৭৪৮ জন আক্রান্ত হয়েছেন। 

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম