এসএস ট্রেডিং প্যাকেজিং কারখানায় অভিযান, ১৭০০ কেজি চা পাতা জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৪

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় চায়ের প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে ২১ বস্তা চা পাতা জব্দ করা হয়েছে। এসব বস্তায় এক হাজার ২০০ প্যাকেটে এক হাজার ৭০০ কেজি অবৈধ চা পাতা ছিল। চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পাতা জব্দ করা হয়। 

বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা, অবৈধ ট্রেডমার্ক ব্যবহার, চা বোর্ডের লাইসেন্স না থাকা এবং পঞ্চগড় থেকে চা ক্রয়ের প্রমাণপত্র না পাওয়ায় মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিকালে এসএস ট্রেডিং প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়। বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানের বিষয়ে মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘নগরীর বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নামে-বেনামে অবৈধ চা পাতা মজুত এবং অনুমোদনহীন প্যাকেটে বাজারজাত করছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে অভিযান চালানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসএস ট্রেডিং প্যাকেজিং কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে এসএস ট্রেডিং প্যাকেজিং কারখানার মালিক আবুল হাসান সোহেল বলেন, ‘২০২১ সালে চায়ের ব্যবসা ছেড়ে দিয়েছি। বর্তমানে অবৈধভাবে এসএস ট্রেডিং নাম ব্যবহার করে প্যাকেজিং কারখানাটি পরিচালনা করছেন শরীফ। তবে ভ্রাম্যমাণ আদালত দেখে সটকে পড়েন তিনি।’

অভিযানের সময় চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান, ফটোগ্রাফার শাহ আকিব মর্তুজা এবং চান্দগাঁও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম