বান্দরবানে অস্ত্রের মুখে ইটভাটা ম্যানেজারকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫

বান্দরবানে ইউসুফ নামে এক ইটভাটার ম্যানেজারকে অপহরণে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দি‌কে জেলার সদরের কুহালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যামলং এলাকার মাহাবুব ব্রাদার্স নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মকছুদ কোম্পানি বলেন, রাত ৯টায় তার  ইটভাটায় একদল সশস্ত্র সন্ত্রাসী এসে ম্যানেজার ইউছুফকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী কুহালং-বটতলী সড়কের সোনাইছড়ি লেকের দিকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

‌তি‌নি আরেও বলেন, গত কয়েকদিন ধ‌রে ওই এলাকায় একদল ডাকাত অবস্থান করছে। ওই ডাকাত দলই অপহরণের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মা শ্রমিকদের বরাত দিয়ে বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যার পর মাহাবুব ব্রাদার্স ইটভাটার ৬-৭ শ্রমিক ক্যামলং পাড়া চায়ের দোকানে চা খেতে যান। ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা ৭-৮ সশস্ত্র সন্ত্রাসী একে একে সব শ্রমিককে অস্ত্রের মুখে রশি দিয়ে বেঁধে ফেলে। একপর্যায়ে ম্যানেজার ইউছুফকে মোটরসাইকেলে করে সোনাইছড়ি লেকের দিকে নিয়ে যায়।

বান্দরবান সদর থানা ওসি এস এম শহীদুল ইসলাম জানান, অপহরণের বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম