কোটি টাকার চোরাই কাপড় উদ্ধার, গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১

চট্টগ্রামে কলকারখানায় পণ্য চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধার করা হয়েছে এক কোটি টাকা মূল্যের চুরি হওয়া ১০১ রোল কাপড় এবং একটি প্রাইভেট কার। গ্রেফতারকৃতদের শনিবার (১৬ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। পিবিআই’র চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক মো. ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আবুল বাশার প্রধান (৪৫), মোহাম্মদ ফারুক (৪০), মোহাম্মদ হৃদয় (২০), মোহাম্মদ মুজিবুল হক (৪৫), মো. পারভেজ (২৬), মো. ইউসুফ (৫২), মো. আলমগীর (৩৮), মো. সামছুল আলম (৫৬), মো. মাসুদ আলম ওরফে পিচ্চি মাসুদ (৪৭) ও মো. আরিফুর রহমান চৌধুরী (৪০)।

পিবিআই সূত্র জানায়, গত ১৮, ২৩ ও ২৬ আগস্ট পটিয়া উপজেলায় অবস্থিত ওয়্যার হাউস দি নীড অ্যাপারেলস (প্রা.) লিমিটেড এর কারখানা থেকে রাতের বেলায় গ্রিল কেটে ১৪৮ রোল কাপড় চুরি হয়। এ ঘটনায় করা মামলায় ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরে নানা তথ্যের ভিত্তিতে ১০১ রোল কাপড় কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকার কাটাপাহাড়া লেন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

পিবিআই টিম ঘটনাস্থল এবং বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কাপড় চুরিতে জড়িত ১০ জনকে সীতাকুণ্ড, মীরসরাই এবং ফেনী জেলার একাধিক স্থান থেকে গ্রেফতার করে।  

পিবিআই’র চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক মো. ইলিয়াস খান বলেন, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কলকারখানায় পণ্য চুরির সঙ্গে জড়িত। কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলাও রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি