ব্রাহ্মণবাড়িয়ায় তিন আলু ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৬

আলুর দাম সারা দেশে বৃদ্ধি অব্যাহত থাকায় ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আলুর দোকানে কেনা দামের চেয়ে অধিক দামে বিক্রি করা এবং রশিদ দেখাতে না পারার দায়ে তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বেশি দামে আলু বিক্রির দায়ে মেসার্স আয়ানা এন্টারপ্রাইজকে চার হাজার, মেসার্স ফজলুল হক ট্রেডার্সের আলু ব্যবসায়ীকে দুই ও রশিদ না থাকায় মেসার্স তামান্না বাণিজ্যালয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, সারা দেশে আলুর দাম বৃদ্ধি করে চড়া মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় আলুর বাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বাজারে আলুর দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উচ্চমূল্যে আলু বিক্রি ও ক্রয়মূল্যের রশিদ না থাকায় তিন আলু ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদেরকে সর্তক করে দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী