অতিরিক্ত দামে আলু বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

মীরসরাই প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ২০:১১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৮

চট্টগ্রামের মীরসরাইয়ে সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি দামে আলু বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জোরারগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। এ সময় বাজারের আয়েশা স্টোরকে দুই হাজার টাকা ও পুলক স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

মিজানুর রহমান বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এবং মূল্য তালিকা না থাকায় জোরারগঞ্জ বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাকি ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে।’

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
আলু এত উপকারী, জানতেন কি?
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি