ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছেলের হাতে পিতা আক্তার হোসেন (৭০) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পত্তন ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, বুধবার ভোরে বাড়ির পাশে মসজিদে নামাজ আদায় করতে যান আক্তার হোসেন। পরে তাকে রাস্তার ওপর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের সন্দেহ, আক্তার হোসেন ফজরের নামাজে যাওয়ার সময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে সাইফুল ইসলাম সেকুল তাকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘বৃদ্ধকে আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বুকের ডান পাশে এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।’

পরিবারের সদস্যরা জানায়, বাবার সঙ্গে তার মানসিক ভারসাম্যহীন ছেলে সেকুলের সম্পর্ক ভালো ছিল না। এছাড়া ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সন্দেহভাজন হিসেবে সেকুলকে খুঁজে বের করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী