খালের পানিতে ভেসে উঠলো প্রাইভেটকার, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের একটি খালের পানিতে আস্ত একটি প্রাইভেটকার ভেসে উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটিকে খালের পানি থেকে উপরে নিয়ে আসতে সক্ষম হয়।

ঘটনা সম্পর্কে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, কুড়িঘরে মহেশ সড়কের পাশে নান্দুরা খালে হঠাৎ একটি প্রাইভেটকার ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় প্রাইভেটকারটি খালের পানি থেকে উপরিভাগে নিয়ে আসা হয়। প্রাইভেটকারটির ভেতরে তল্লাশি করা হয়। তল্লাশিতে একটি মোবাইল ফোন ও শার্ট পাওয়া গেছে। এছাড়া খালের পানিতেও ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। সেখানে কোনও কিছু পাওয়া যায়নি।

উদ্ধারকৃত প্রাইভেটাকারটি

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘প্রাইভেটকারটি অনেকটা পুরাতন ধরনের। তবে সেটি কীভাবে খালের পানিতে আসলো এবং কারা সেখানে সেটিকে নিয়ে এসেছিল বা কেউ ফেলে দিয়েছে কিনা, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনও মাদক ব্যবসায়ী চক্র জড়িত কিনা বা প্রাইভেটকারটি কোনও দুর্ঘটনার কবলে পড়েছিল কিনা, এমন অনেকগুলো প্রশ্ন সামনে রেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া প্রাইভেটকারটির নম্বর অনুযায়ী বিআরটিএ’র মাধ্যমে অনুসন্ধান করে গাড়িটির প্রকৃত মালিককে খোঁজার চেষ্টা চলছে। আশা করি, গাড়িটির বিষয়ে দ্রুত রহস্য উন্মোচন করা সম্ভব হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম