বিমানবন্দরে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মিললো বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুন ২০২৫, ১১:৪০আপডেট : ২২ জুন ২০২৫, ১১:৪০

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও ইলেকট্রিক সিগারেট-সংশ্লিষ্ট অ্যাক্সেসরিজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবুধাবি থেকে আসা যাত্রী মাওলানা মোহাম্মদ আইয়ুবকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

এ সময় তার ব্যাগেজ তল্লাশি করে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি সিগারেট কার্টিজ এবং ৩০টি সিগারেট কয়েল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১০ লাখ ৭৩ হাজার টাকা।

এ প্রসঙ্গে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, রবিবার (২২ জুন) সকাল ৬টা ২০ মিনিটে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৫০ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আইয়ুব বেল্ট থেকে তার ব্যাগেজ সংগ্রহ করে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় উপস্থিত বিমানবন্দর এনএসআই টিম গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীকে সরিয়ে তার ব্যাগেজ তল্লাশির চ্যালেঞ্জ জানায়। পরে সকাল ৭টা ১০ মিনিটে ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও ইলেকট্রিক সিগারেট-সংশ্লিষ্ট অ্যাক্সেসরিজ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, আটক মাওলানা মোহাম্মদ আইয়ুব প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল জব্দ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী