সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৭

মীরসরাই প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় একটি হায়েস মাইক্রোবাস। এতে জাহিদ ইকবাল (৪৬) নামে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা জাহিদ ইকবালের পরিবারের সদস্যরাও।

জানা গেছে, পরিবার নিয়ে ভ্রমণের জন্য ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। হাইওয়ে পুলিশের ধারণা, চালকের চোখে ঘুম থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

এ সময় আহত হয়েছেন জাহিদ ইকবালের স্ত্রী নার্গিস আক্তার (৩৫), বোন নাছরিন আক্তার, ভাগনে আশুয়াত, ছিয়াম, ভাগনি আহিয়াতসহ কয়েকজন। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জাহিদ ইকবাল সর্বশেষ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, ‘জাহিদ ইকবালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত নার্গিস আক্তারের মাথায় আঘাত বেশি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে স্থানান্তর করা হয়েছে।’

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চট্টগ্রামমুখী অংশে একটি হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়। গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকার তাতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল ঘটনাস্থলেই নিহত হন। গাড়িটিতে ড্রাইভারসহ ৮ জন ছিল। পরিবার নিয়ে ভ্রমণের জন্য ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা জাহিদ। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাড়ির চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান