ডিবিসি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা

চাঁদপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৩, ১৩:৩১আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৩:৩১

চাঁদপুরে ডিবিসি টেলিভিশনের ‘ইলেকশন এক্সপ্রেস’ নামের লাইভ অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের বিতর্কিত ইউপি চেয়ারম্যান সেলিম খানের নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় দুই সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি গাড়ি।

রবিবার (১ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৮৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার হিমেল মাহবুব বলেন, সামনে সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ডিবিসির নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ‘ইলেকশন এক্সপ্রেস’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করে আসছে। এ নিয়ে চাঁদপুরে আমরা কয়েকটি অনুষ্ঠান করেছি। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় চাঁদপুর-৩ আসনের সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে একটি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠান চলাকালে অস্ত্র নিয়ে ৫০-৬০ জন দুর্বৃত্ত হামলা চালায়।

তিনি আরও বলেন, আজকে এ আয়োজনে যুক্ত ছিলেন, মৎস্যজীবী লীগের নেতা চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খান বোরহান।

রেদওয়ান খান বোরহান বলেন, আজকে ডিবিসি চ্যানেলের লাইভ অনুষ্ঠান ছিল আমাকে নিয়ে। অনুষ্ঠানটি চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নে একটি স্কুল মাঠে হয়। আমি ওই স্কুলের একজন দাতা সদস্য।

ডিবিসি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা

তার দাবি, লাইভ অনুষ্ঠান চলাকালে কুখ্যাত বালুখেকো সেলিম খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের ওপর আতঙ্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় শাহালম মাঝি, শামিম, জুয়েল, আল আমিন, বিল্লালসহ স্থানীয় সন্ত্রাসীরা অংশ নেয়। হামলাকারীরা আমার নেতাকর্মী ও সমর্থকদের রক্তাক্ত করেছে। তাদের হামলা থেকে ডিবিসি নিউজ চ্যানেলের ক্যামেরার পারসন সবুজ, সাংবাদিক হিমেল মাহবুব ও স্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার গাজী মহসিনও রেহাই পায়নি।

তিনি বলেন, আমার নিজের এলাকায় এমন একটি ঘটনা এবং আমার দলের লোকদের কাছ থেকে কখনও প্রত্যাশা ছিল না। আমি এ ঘটনায় আমাদের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দিলাম। আমি কেন্দ্রীয় নেতার সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেবো।

এই বিষয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের ওসি শেখ মুহসীন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা নেবো।

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী