ডেঙ্গু প্রতিরোধে সুবিধাবঞ্চিতদের মাঝে ৫০০ মশারি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ অক্টোবর ২০২৩, ২৩:০০আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৮:৫৫

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫০০ মশারি বিতরণ করেছে মানবিক সংগঠন ‘স্বপ্নযাত্রা’। বুধবার (১১ অক্টোবর) বিকালে নগরীর রেলওয়ে স্টেশনে এসব মশারি বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

বাবর বলেন, ‘ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই সচেতনতা। ডেঙ্গু ভাইরাসজনিত একটি জ্বর। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর ছড়ায়। এ জ্বর আপনা-আপনি সেরে যায়। তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে প্রত্যেকে জনসচেতনতা বৃদ্ধি করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। যেখানে স্বচ্ছ পানি জমা থাকে সেখানে এডিস মশা বংশ বৃদ্ধি করে। যেমন ফুলের টব, ডাবের খোসা, এসির জমা থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়। তাই আমাদের বাসাবাড়ির আশপাশে স্বচ্ছ পানি যাতে জমা না থাকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে।’

এতে সভাপতিত্ব করেন স্বপ্নযাত্রা সংগঠনের সভাপতি সাজমিন কণিকা এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিব উদ্দিন রকি।

/কেএইচটি/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের