৬ মাসের সাজা এড়াতে পলাতক ৭ বছর, অবশেষে গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩, ১৬:০৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৬:০৯

খাগড়াছড়ির রামগড়ে মাদক মামলায় মেহেদি হাসান সোহাগ (১৯) নামে এক ব্যক্তির ছয় মাসের সাজা হয়েছিল। সেই সাজা এড়াতে সাত বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে। মেহেদি হাসান রামগড় পৌরসভার চৌধুরীপাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, ২০১৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মেহেদি হাসান। সাজা এড়াতে বিভিন্ন জায়গায় মিথ্যা পরিচয়ে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পাশ্ববর্তী মানিকছড়ি উপজেলাতে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালায় এমন খবর পেয়ে যাত্রী সেজে কৌশলে মানিকছড়ি বাজারের বড় মসজিদ গলি হতে পুলিশ তাকে গ্রেফতার করে।

রামগড় থানার উপপরিদর্শক মো. শামসুল আমিন বলেন, ‘আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার