কাদের মধ্যে সমঝোতা হবে, এটা আলোচনার বিষয় নয়: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ অক্টোবর ২০২৩, ২৩:৩০আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৯:১২

দেশে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল, তা আওয়ামী লীগ এককভাবে বাতিল করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনে মানুষের ভোটাধিকার ফেরত দিতে হবে। কাদের মধ্যে সমঝোতা হবে, এটা কোনও আলোচনার বিষয় নয়। বাংলাদেশের মালিক জনগণ। ভোটাধিকার ফিরে পাওয়ার একমাত্র পথ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। একমাত্র সমঝোতা হবে মানুষের প্রত্যাশা প্রয়োগে।’

সোমবার (১৬ অক্টোবর) বিকালে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের একদফা আন্দোলন বেগবান করার লক্ষ্যে বিভাগীয় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ দেশও হারিয়েছে, বিদেশও হারিয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘আমরা তো কোনও সময় বলিনি, তলে তলে সবকিছু ম্যানেজ করে নিয়েছি। বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় দল। বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী। কারও ওপর নির্ভর করতে হবে না বিএনপিকে। যারা নির্ভরশীল তাদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে।’ 

সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘আমাদের একদফার আন্দোলন হচ্ছে খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে। নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে। শেষ পর্যন্ত লড়তে হবে। আমরা প্রয়োজনে প্রতিরোধ করবো।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে আজকে মানুষ জেগে উঠেছে। সারা দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে চায়। দেশের মানুষ আন্দোলনমুখী। আন্দোলন ছাড়া সফলতা অর্জন করা যায় না। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও এস এম ফজলুল হক। 

এতে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, উপজাতি বিষয়ক সম্পাদক মা ম্যা চিং, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন ও মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস