নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, চাঁদপুরে ৩৫ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩, ১১:৩২আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১১:৩২

মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৩৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন- সদর উপজেলার রাজরাজেশ্বর বেপারীকান্দি এলাকার আফজাল হোসেন (২৪), মতলব উত্তর মহেশখালী এলাকার মানিক (১৮), হাইমচর ইউনিয়নের চরভৈরবী এলাকার  আবুল কালাম, নূর  উদ্দিন হাওলাদার (২৫), শরীয়তপুরের তারাবুনিয়া বাককানন্দি এলাকার শাকিল মিজি (২১), খোরশেদ (২২), তারাবুনিয়া মোল্লাকান্দি এলাকার আলমগীর খান (২৮), আলামিন (২৯), শুকুর আলী (৩০), শাহ আলম (২৫), লিটন ঢালী (২৪), আজাদ (১৮), সালাম বেপারী (২২), আব্বাস আলী (২২), ইসমাইল (১৯), মনির (২৭), মোহাম্মদ সরকার (১৯), সোহেল দেওয়ান (১৮), মোবারক (২২), হযরত আলী (১৯), খলিল বেপারী (২৭)। বাকি ১৩ জন অপ্রাপ্তবয়স্ক।

নৌ-পুলিশ জানায়, নদীতে মা ইলিশ রক্ষায় চাঁদপুর নৌ-থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাত নৌকাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ও হানারচর ইউনিয়নের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ওসি জানান, প্রাপ্তবয়স্ক জেলেদের বিরুদ্ধে পুলিশ মৎস্য সংরক্ষণ আইনে মামলা করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অপ্রাপ্ত জেলেদেরকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের