‘বিএনপির অতীতের সমাবেশগুলো প্রমাণ করে তারা সহিংসতা ছাড়া কিছু জানে না’

রায়পুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৩, ১৭:২৯আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৭:২৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তারা (বিএনপি) আজকে নানা প্রকার সমাবেশ ডাকছে। তাদের অতীতের সমাবেশগুলো প্রমাণ করে তারা সহিংসতা ছাড়া আর কিছু জানে না।’

শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কলেজে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ছয়তলা এবং রায়পুর শহরে আলিয়া মাদ্রাসার নতুন চার তলা ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন।

রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমির মাঠে আওয়ামী লীগের জনসভার এবং ছাত্রলীগের সম্মেলনের আগে শিক্ষামন্ত্রী রায়পুর-পানপাড়া সড়কের পাশে সরকারি কলেজ ও আলিয়া কামিল মাদ্রাসার নতুন বহুতল ভবন উদ্বোধন করেন। এরপর থানার সামনে আর্ট স্কুল পরিদর্শন করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন মেনে নেয়নি, বাংলাদেশের মানুষকে সবসময় জিম্মি করে তাদের ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়েছে, যারা একাত্তর, পঁচাত্তর ও ২১ আগস্টের হত্যাকারী, ২০০১ এর নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় ধরে বাংলাদেশে হত্যা, ধর্ষণ, নির্যাতনের এক ভয়ংকর জনপদ গড়ে তুলেছিল- তারা ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল তারা আজ মানবাধিকার-গণতন্ত্রের কথা বলে।’

দীপু মনি বলেন, ‘কেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামতে হবে? দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি সংবিধান ধ্বংস করেছিল। নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করেছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতা করেছিলাম। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও নষ্ট করেছে বিএনপি-জামায়াত। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। যাদের সময়ে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়, বিদ্যুতের উৎপাদন কমে যায়, বোমা হামলা হয়, দেশের ক্ষতি হয়, মানুষের জানমালের ক্ষতি হয়- তাদের কাছে দেশ নিরাপদ নয়। আন্দোলনের নামে সহিংসতা করলে যেকোনও মূল্যে প্রতিহত করা হবে।’

রায়পুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে আওয়ামী লীগের জনসভা ও ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী দীপু মনি ছাড়াও উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-২ রায়পুরের এমপি নুর উদ্দিন চৌধুরী, সাবেক এমপি হারুনুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ