বঙ্গবন্ধু টানেলসহ ১৮ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৫আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৪১

আজ শনিবার (২৮ অক্টোবর) দ্বার খুলছে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে টানেল প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ মোট ১৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে টানেলসহ মোট ১৮টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এর মধ্যে টানেলসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন করা হবে এবং তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

উদ্বোধনযোগ্য প্রকল্পগুলোর মধ্যে আছে, ২৮১ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে গণগ্রন্থাগার অধিদফতর। অর্থায়ন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রকল্পটির অগ্রগতি ৮৭ শতাংশ। এ পর্যন্ত এ প্রকল্পে অর্থ ব্যয় হয়েছে ২০৭ কোটি ৭১ লাখ ৮৮ হাজার টাকা।

৮১ কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ার। জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এ প্রকল্পে অর্থায়ন করেছে বাস্তবায়নকারী সংস্থা জেলা পরিষদ। প্রকল্পটির ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। ইতোমধ্যে ব্যয় হয়েছে ৪০ কোটি ২২ লাখ ৯৪ হাজার টাকা।

উদ্বোধনের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু টানেল

এক কোটি ৬৩ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া জেলা পরিষদ ডাকবাংলো। প্রকল্পটি বাস্তবায়ন করে চট্টগ্রাম জেলা পরিষদ। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাত থেকে এ প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করা হয়। প্রকল্পের অগ্রগতি শতভাগ।

দুই কোটি টাকা ব্যয়ে আনোয়ারা উপজেলায় নির্মিত জেলা পরিষদ ডাকবাংলো। প্রকল্পটি বাস্তবায়ন করে চট্টগ্রাম জেলা পরিষদ। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাত এতে অর্থায়ন করে। কাজের অগ্রগতি শতভাগ।

২০ কোটি ১২ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে পটিয়া উপজেলায় নির্মিত শেখ কামাল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল। প্রকল্পটি বাস্তবায়ন করে চট্টগ্রাম জেলা পরিষদ। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাত এতে অর্থায়ন করে। কাজের অগ্রগতি ৮৫ শতাংশ। ইতোমধ্যে ১৬ কোটি ৯ লাখ ৪৪ হাজার টাকা এ প্রকল্পে ব্যয় হয়।

সাত কোটি ৩০ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে রাউজান উপজেলায় নির্মিত শেখ কামাল কমপ্লেক্স। প্রকল্পটি বাস্তবায়ন করে চট্টগ্রাম জেলা পরিষদ। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাত এতে অর্থায়ন করে। কাজের অগ্রগতি শতভাগ।

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৮৪ লাখ টাকা ব্যয়ে নগরীর এয়ারপোর্ট মোড়ে নির্মিত ‘বঙ্গবন্ধু ম্যুরাল’। চট্টগ্রাম সিটি করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করে। কাজের অগ্রগতি শতভাগ।

৪৯ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন উজিরপুর সড়কে শিকলবাহা খালের ওপর ব্রিজ নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। এতে অর্থায়ন করে বাংলাদেশ সরকার। প্রকল্পের অগ্রগতি শতভাগ।

এ ছাড়া আছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অর্থায়নে ডিসি পার্ক, আছে পর্যটন বাস, রিভার ক্রুজ ও ফুল ডে ট্যুর সম্বলিত সমন্বিত পর্যটনসেবা, স্মার্ট স্কুলবাস সার্ভিস, ১৯১টি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র, চট্টগ্রাম বার্ডস পার্ক, হাজার বছরের নৌকা জাদুঘর।

ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এয়ারপোর্ট থেকে বঙ্গবন্ধু টানেল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা সড়ক। ২৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ ছাড়াও আছে চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর। প্রকল্পটি বাস্তবায়ন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নগরীর দক্ষিণ হালিশহরের সল্টগোলায় ‘সীম্যান্স হোস্টেল কমপ্লেক্স ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্প।

/কেএইচটি/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী