চট্টগ্রামে যাত্রী সেজে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ অক্টোবর ২০২৩, ০৯:৫৫আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৫৫

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি শুরুর প্রথম দিনে চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা ৫ মিনিটে ইপিজেড থানাধীন সলগোলা ক্রসিং এলাকায় যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়া হয়। তবে আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলছে, যাত্রী সেজে বাসটিতে উঠে দুই যুবক আগুন দিয়ে নেমে গেছে। 

এর আগে, সোমবার রাত ১০টায় নগরীর জিইসি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটি বিয়ের অনুষ্ঠানে পটিয়া থেকে যাত্রী নিয়ে এসেছিল। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে সটকে পড়ে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, ‘সকালে সলগোলা ক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাসটি যাত্রী নেওয়ার জন্য সলগোলা ক্রসিংয়ে দাঁড়ায়। এমন সময় যাত্রীবেশে দুই লোক উঠে আগুন দিয়ে নেমে যায়। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নগরীর সিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে ছুটে গিয়ে নির্বাপণের কাজ শুরু করে। ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন কীভাবে লেগেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম