যুবদল নেতাকে পিটিয়ে পুলিশে দিলেন আ.লীগ নেতারা

ফেনী প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩, ০৩:০০আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৩:০০

ফেনীর সোনাগাজী উপজেলায় মোশারফ হোসেন (৩৮) নামে এক যুবদলের নেতাকে শ্বশুরবাড়ি থেকে পিটিয়ে পুলিশে দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

গ্রেফতার মোশারফ সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী এলাকার বাসিন্দা ও উপজেলা যুবদলের সদস্য। আটকের সময় তিনি শ্বশুরবাড়ি মঙ্গলকান্দি ইউনিয়নে ছিলেন।

স্থানীয় মঙ্গলকান্দি ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল  বলেন, যুবদল নেতা বিএনপির সমাবেশে নাশকতা করে দুদিন আগে মঙ্গলকান্দি এলাকায় শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। রবিবার তাকে ওই বাড়ি থেকে আটক করে মারধরের পর পুলিশে দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, গ্রেফতার মোশারফ হোসেনের নামে অন্তত ১০টি মামলা আছে। সোমবার তাকে আদালতে তোলা হবে।

আওয়ামী লীগ নেতাদের দাবি, ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় মোশারফ জড়িত। তাকে ঘটনার দিন বিভিন্ন ফুটেজে পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলামের সঙ্গে দেখা গেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, মোশারফকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। মোশারফের বিরুদ্ধে থানায় নাশকতা, বিস্ফোরক, হত্যা, চুরি-ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা আছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতে পাঠানো হবে।

/এনএআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী