চট্টগ্রামে দুই গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ নভেম্বর ২০২৩, ১১:৪৯আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১২:০১

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনের শুরুতে চট্টগ্রামে পৃথক স্থানে দুটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে একটি নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় অপরটি জেলার আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী স্টেশনে। সোমবার (৬ নভেম্বর) ভোরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে, অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। নগরীতেও চলাচল করছে কম সংখ্যক যানবাহন। চালক-যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ সাজিম বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার ভোরে উপজেলার চাতুরী চৌমুহনী এলাকায় মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে আগুন নির্বাপণে কাজ শুরু করি। দুটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আনোয়ার থানার ওসি সোহেল আহমেদ বলেন, একটি বাসে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে স্টেশনে পার্কিংয়ে থাকা বাসটিতে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, ভোর ৫টায় নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়কে পার্কিংয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়। এ সময় একটি ট্রাক ভাঙচুর করা হয়। 

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ভোরে আতুরার ডিপো এলাকায় কে বা কারা একটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম