বাসে পেট্রোলবোমা নিক্ষেপ: খালেদা জিয়ার অনুপস্থিতিতে ৩ মামলার চার্জ গঠনের তারিখ পেছালো

কুমিল্লা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩, ১৭:৩৬আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৭:৪৬

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলার দুটিসহ তিন মামলায় খালেদা জিয়া ও অন্যান্য আসামি আদালতে অনুপস্থিত থাকার কারণে চার্জ গঠনের তারিখ আবারও পেছানো হয়েছে। সোমবার (০৬ নভেম্বর) আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তারিখ পেছানোর নির্দেশ দেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। আসামিপক্ষের আইনজীবী কাজী নাজমুস সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি হরতাল-অবরোধ চলাকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে চৌদ্দগ্রামের মিয়াবাজার সংলগ্ন জগমোহনপুর এলাকায় পেট্রোলবোমা ছোড়া হয়। এ সময় আগুনে পুড়ে ঘটনাস্থলে সাত যাত্রী এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজন মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে ও একটি হত্যা মামলা করা হয়। এছাড়া একই উপজেলায় কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়।

মামলাগুলোতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করা হয়। সব মামলার ৫১ নম্বর আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, শওকত মাহমুদ ও মনিরুল হক চৌধুরীসহ অনেককে আসামি করা হয়। 

আইনজীবী কাজী নাজমুস সাদাত বলেন, ‌‘খালেদা জিয়া বর্তমানে আদালতের নির্দেশে সরকারের হেফাজতে আছেন। তাই তাকে আদালতে উপস্থিত করার দায়িত্ব সরকারের। এছাড়া তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আদালতে আবেদন করেছি, যেহেতু খালেদা জিয়া অসুস্থতাসহ নানা কারণে অনুপস্থিত, তাই চার্জ গঠনের তারিখ পেছানো হোক। আমাদের আবেদন গ্রহণ করেছেন আদালত। চার্জ গঠনের তারিখ পেছানো হয়েছে।’

এর আগে গত ২০ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনুপস্থিত থাকায় চার্জ গঠনের তারিখ পিছিয়েছেন আদালত। এ নিয়ে তিনবার চার্জ গঠনের তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী নাজমুস সাদাত। 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম