চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেলো তিন শিশুসহ ৭ জনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ নভেম্বর ২০২৩, ১৩:২৬আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৩:২৬

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহতদের মধ্যে তিন নারী, তিন শিশু ও একজন পুরুষ রয়েছে বলে নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ জানিয়েছেন। তবে তৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওসি আদিল মাহমুদ বলেন, ভাটিয়ারী থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা বড়দিঘির পার হয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। আর বাসটি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, ধারণা করছি নিহতরা সকালেই সিএনজি অটোরিকশার যাত্রী এবং একই পরিবারের সদস্য হতে পারে। তারা মাইজভাণ্ডার শরীফের দিকে যাচ্ছিলেন বলে জেনেছি।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা শাহাজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর চেষ্টা চলছে। 

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের