রাঙামাটিতে পর্যটকবাহী নৌকায় আগুন দিলো দুর্বৃত্তরা

রাঙামাটি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৩, ১৪:৩৫আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৪:৩৫

রাঙামাটিতে চাঁদার দাবিতে পর্যটকবাহী বোটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বোটে ছয় জন পর্যটক ছিলেন। সবাই নিরাপদে আছেন।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে কাইন্দারমুখ এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন।

পর্যটকদের বাড়ি চাঁদপুরে। তারা সাজেক থেকে ঘুরে গতকাল রাঙামাটি বেড়াতে এসেছিলেন।

পর্যটকরা হলেন- অঞ্জন কুমার, সুমেন কুন্ডু, প্রণয় পাল, অনিক মজুমদার, প্রান্ত কর্মকার, হিমু চন্দ্র দাশ।

পর্যটকরা জানান, সকালে সুবলং ঝর্নায় যাওয়ার পথে কাইন্দারমুখ এলাকায় পৌঁছালে পাঁচ জন অস্ত্রধারী দুর্বৃত্তরা সবার মোবাইল ফোন নিয়ে বোট থেকে নামিয়ে দেয়।

বোট চালক গিয়াস বলেন, পর্যটকদের নামিয়ে বোটসহ আমাকে পাশের একটি টিলায় নিয়ে জ্বালিয়ে দেয়। পরে আরেকটি টিলায় আমাকে নামিয়ে দিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, তারা পাঁচ জন ছিল। সবার হাতে অস্ত্র। তারা বলেছে, চাঁদা পরিশোধ না করা পর্যন্ত কোনও পর্যটকবাহী বোট যাতে সুবলং না যায়। পরে পর্যটকদের নিয়ে রাঙামাটি নিয়ে আসা হয়।

ট্যুরিস্ট বোটের মালিক আলাউদ্দিন টুটুল বলেন, আমি খবর পেয়ে বোটের স্থানে আসি, কেন বা কারা আগুন দিয়েছে সেটা জানি না। আমার সব শেষ।

কোতয়ালি থানার ওসি আরিফুল আমিন বলেন, ঘটনার খবর পেয়ে আমি টিমসহ ঘটনাস্থলে আছি। ফিরে বিস্তারিত জানাবো।

/এফআর/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের