নাশকতার মামলায় ফেনীতে যুবদলের তিন নেতাসহ গ্রেফতার ৪

ফেনী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৩, ১৭:০১আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৭:০১

নাশকতার মামলায় ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে ফেনী শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। রাতেই তাদের ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গ্রেফতারকৃত অন্যরা হলেন পৌর যুবদল নেতা ফজলুল হক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকের গাড়িচালক মো. ইসমাইল। রবিবার (১২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে চার জনকে কারাগারে পাঠায় পুলিশ।

র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘নাশকতার মামলায় তিন যুবদল নেতাসহ চার জনকে গ্রেফতার করা হয়। রাতেই তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘বিরোধীদের আন্দোলন দমন করতে জাকির হোসেন ও নাসির উদ্দিন খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।’

এদিকে, ফেনী যুবদলের সভাপতি-সম্পাদক ও পৌর যুবদল নেতাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল। দলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের