কুমিল্লায় ১৯ দিনে তিন দফায় রেললাইনের নাটবল্টু চুরি

কুমিল্লা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ১২:০২আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:১৪

কুমিল্লায় রাতের আঁধারে রেললাইনের নাটবল্টু খুলে নিয়ে যাওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। ৩০ অক্টোবর রাতে কুমিল্লার ময়নামতি রেল স্টেশন এলাকার আপ ক্রসিংয়ের লুব লাইন ১ ও ৪ থেকে আট সেট স্লাইড চেয়ার প্লেট, লক প্লেট, টি বোল্ট কে ক্লিপ উইথ নাট, ৪৮৮ পিস স্ক্রু স্পাইক কেউ খুলে নিয়ে যায়। এরপর বুধবার (১৫ নভেম্বর) ও শুক্রবার (১৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

কুমিল্লা রেল স্টেশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মজুমদার বলেন, কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটছে। এভাবে চলতে থাকলে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার পর আমরা পুনরায় সব যন্ত্র লাগিয়েছি। আরও যা যা ব্যবস্থা নেওয়ার সব করেছি। বার বার লাইন চেক করা হচ্ছে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদুল্লাহ বাহার বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি কয়েকটি স্থানে রেললাইনের নাট বল্টুসহ যন্ত্রাংশ খুলে নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আরেক মামলার প্রস্তুতি চলছে। আমরা টহল বাড়িয়েছি। কিছু এলাকায় কঠোর নজর রাখছি। পরে যন্ত্রাংশ লাগানো হয়েছে। এখন ঝুঁকি নেই।

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের