নোয়াখালীতে নাশকতার অভিযোগে গ্রেফতার ২৭

নোয়াখালী প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ১৮:৩৩আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৯:১১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ২৫ ও জামায়াতের ২ জন নেতাকর্মী রয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক এবং চৌমুহনী পৌরসভার মৃত আজহার উল্যার ছেলে।

অপর গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, দেশব্যাপী হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সহিংসতা করে আসছে। গত কয়েক দিনে হরতাল-অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতা চালায়। এসব নাশকতাকারীদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় নাশকতা সৃষ্টি ও নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের এক নেতাসহ বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় সহিংসতা সৃষ্টি ও নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি