এবার ফেনীর তিনটি আসনেই নৌকার প্রার্থী চান দলীয় নেতারা

রফিকুল ইসলাম, ফেনী
২৫ নভেম্বর ২০২৩, ০১:৫০আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০১:৫০

ফেনীর ছয়টি উপজেলা নিয়ে সংসদীয় আসন তিনটি। ইতোমধ্যে নৌকার মাঝি হতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩২ জন। তারা গত এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন। তবে কে হচ্ছেন নৌকার মাঝি সেটি জানতে ভোটারদের অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

দলীয় সূত্রে জানা গেছে, , ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে ১০ জন, ফেনী-২ (সদর) আসনে আট জন, ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে ১৪ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

আওয়ামী লীগ নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। চলবে তিন দিন। এরমধ্যে সারা দেশে নিজেদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে দলটি৷ আর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মনোনয়ন কারা পাচ্ছেন, সিদ্ধান্ত হবে দলীয় মনোনয়ন বোর্ডের সভায়। মনোনয়ন ঘোষণা হতে পারে ২৬ বা ২৭ নভেম্বর। তারপর চূড়ান্ত মনোনয়ন কারা পাচ্ছেন তা জানানো হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাহাব উদ্দিন টিপু, আবদুল মতিন ভূঁইয়া, অ্যাডভোকেট আবদুল্লা হারুন ভূঁইয়া রাসেল, ইলিয়াস জাকারিয়া জুয়েল, আবদুল কাদির ভূইয়া বাবু ও রোকেয়া সাফদার।

ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মিয়া হাজারী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া নাসির, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপ-কমিটির সদস্য সাইফ মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল ও বঙ্গবন্ধুর একান্ত সহচর শফি উদ্দিন আহমেদের ছেলে আমান উদ্দিন দুলাল।

ফেনী-৩ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এবং বায়রার সভাপতি আবুল বাশার, যুবলীগের ফেনী জেলা সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন, জেদ্দা আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ, তার স্ত্রী পারভীন আক্তার, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জেড এম কামরুল আনাম, এফবিসিসিআইয়ের পরিচালক অভিনেত্রী শমী কায়সার, ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এ কে আজাদ, চাকসুর সাবেক জিএম আজিম উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও সাবেক যুবলীগ নেতা আমজাদ হাজারী।

শুধু ফেনী-২ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনে জাসদের শিরিন আখতার ও ফেনী-৩ আসনে জাতীয় পার্টির লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাকেই নৌকার মনোনয়ন দেবেন, তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা ফেনীর তিনটি আসনেই নৌকা প্রতীকের প্রার্থী চাই এবং তাদের বিজয়ী করতে চাই। অন্য দলের প্রার্থী চাই না। 

/এএম/এসএসএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম