বিএনএমে যোগ দিচ্ছেন সাবেক এমপি-সরকারি কর্মকর্তা, প্রার্থী হতে চান ২৭০ জন

ইব্রাহীম রনি, চাঁদপুর
২৫ নভেম্বর ২০২৩, ১৩:২৮ আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৩:২৮

দ্বাদশ সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) টিকিট নিয়ে এমপি প্রার্থী হতে চান সাবেক বিএনপি নেতা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ ২৭০ জন ব্যক্তি। ইতোমধ্যেই দলটির সদস্য হয়ে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (২৫ নভেম্বর) দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন সাবেক এমপি, সামরিক-বেসামরিক, জুডিশিয়ারির অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন ব্যক্তি।

ধারণা করা হচ্ছে, দলটিতে যারা যোগদান করবেন তারাও আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন বিএনএম-এর মহাসচিব মহাসচিব মো. শাহজাহান।

বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বিকাল ৩টায় রাজধানীর গুলশান কার্যালয়ে আমাদের একটি যোগদান অনুষ্ঠান আছে। এতে সাবেক এমপি, সাবেক পুলিশ অফিসার, নেভাল অফিসার, জেলা ও দায়রা জজ পর্যায়ের জুডিশিয়ারির, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১০ বিশিষ্টজন। এরপর যত দ্রুত সম্ভব আমাদের পার্লামেন্টারি বোর্ড বৈঠকে বসবে এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।’

তবে যারা দলটিতে যোগদান করছেন তাদের নাম অনুষ্ঠানের আগে প্রকাশ করতে নারাজ তিনি।

তিনি বলেন, ‘যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের বেশিরভাগই বিএনপি নেতা। তবে আমি তাদেরকে এখন আর বিএনপি নেতা বলবো না। তারা এখন বিএনএম-এর নেতা।’

শাহজাহান বলেন, ‘আমাদের দলের যারা সদস্য অর্থাৎ বিভিন্ন পর্যায়ের কমিটিতে আছেন তারাই বিএনএম-এর মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ পাচ্ছেন। আমাদের মনোনয়ন ফরম নেওয়ার সময় দিতে হয় এক হাজার টাকা এবং জমা দেওয়ার সময় পাঁচ হাজার টাকা। মনোনয়নপত্র সংগ্রহের সময় এনআইডি নম্বর এবং একটি সিভি রাখি।’

/এফআর/
সম্পর্কিত
টিকাবিরোধী অপপ্রচার ও কুসংস্কারের কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে: রিজভী
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি